দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের ১০২ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। এ ছাড়াও প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া ১০৪ জনের মধ্যে দুইজন ভূতাপেক্ষভাবে পদোন্নতি পেয়েছেন। ওই কর্মকর্তাদ্বয় পিআরএল/অবসরকালীন পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আরএ