দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রয়োজন হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, র্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটা নামের এবং আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে।
নাম পরিবর্তনের বিষয়ে আগামী সভায় এটা সিদ্ধান্ত হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এফএইচ/