দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন। তাদের সংগঠনটি কোনও মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না। জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে, সেটিই এ সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই, নয়া ছাত্রসংগঠনটি ‘স্বতন্ত্র’ হবে।
আবু বাকের বলেন, ‘আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করব। সেখান থেকে নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। তবে নাম আত্মপ্রকাশের তারিখ পরে জানানো হবে।’
এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠন আসার বিষয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দেন।
এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবার ‘স্বতন্ত্র’ ছাত্রসংগঠনের ঘোষণা এলো। আবু বাকের মজুমদার ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, রিফাত রশীদসহ অনেকে।
এফএইচ/