দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৭৫০ টাকার চামড়া ৫০ হাজার টাকায় বিক্রি সম্ভব বলে করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আহমেদ।
সোমবার (১৯ জুন) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে ‘চামড়া খাতের টেকসই উন্নয়নে করণীয়’ সেমিনারে এ তথ্য জানান তিনি।
বিটিএর চেয়ারম্যান বলেন, আসছে ঈদে ৮৫ লাখ পশু কুরবানি হতে পারে। পশু কেনাবেচা হতে পারে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, গরুর আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা এবং চামড়ার আনুমানিক সাইজ ২২ বর্গফুট। এমন কুরবানির লবণবিহীন কাঁচা চামড়া কেনার মূল্য ৮৫০ টাকা। অন্যান্য প্রসেসিংয়ে ব্যয় হয় ১৯০০ টাকা। একটি পাকা চামড়ার মূল্য হয় ২৭৫০ টাকা। স্থানীয় বাজারে বা বিদেশি রপ্তানিযোগ্য ১০ জোড়া উন্নত মানের জুতা আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বিক্রি করা সম্ভব।
মিলনায়তনে স্বাগত বক্তব্য দেন দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিএর চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আহমেদ ও বিটিএ প্রকল্প ও প্রোগ্রামের প্রধান রেহানা আক্তার রুমা।
আলোচনায় অংশগ্রহণ করেন-বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) চিফ এক্সিকিউটিভ অফিসার ফেরদৌস আরা বেগম, ইআরএফের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধাও সাধারণ আবুল কাশেম, বিটিএ উপদেষ্টা ও মারসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম খান এবং ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।