দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের (ইসি) পাশাপাশি সব রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৯ জুন) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে তিন কমিশনার ও সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন এই তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি ভোটকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। সৌজন্য সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল রাষ্ট্রপ্রধানকে জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় সরকারসহ সকল নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কমিশন।