দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর গুলশান, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের মামলায় সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে দু’জন পুলিশ সদস্য আছেন।
এ ছাড়া রাজধানীর চানখাঁরপুল এলাকায় মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজন হোসেনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (৯ ফেব্রুয়ারি) তদন্ত সংস্থার আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও বি এম সুলতান মাহমুদ। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন।
পরে সাংবাদিকদের তামিম বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ১৮ মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা কাজ করছে। আশা করছি চলতি মাসে কয়েকটি তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা হবে।
আরএ