• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে ছবি ভাইরাল, বিএসএফের দুঃখ প্রকাশ

দেশ টিভি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হামলার বিভিন্ন চিত্র ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি। যা দেখে অবাক হয়েছে সবাই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশি নাগরিকদের ওপর সাউন্ড গ্রেনেড, ককটেল, তীর-ধনুক নিক্ষেপ করে বিএসএফ। যা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি। সেদিন থেকেই বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।

ভাইরাল এ ছবিতে দেখা যায়, কালিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের অংশে দাঁড়িয়ে আছেন ৫ জন বিএসএফ সদস্য। এক হাতে আছে বন্ধুক। অন্য হাতে ধরে আছেন সাউন্ড গ্রেনেড। যা বাংলাদেশিদের ওপর নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন।

কালিগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা আব্দুল গনি বলেন, গত ১৮ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়া পার হয়ে ৫০০-৬০০ ভারতীয়কে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। পরে এখানকার নাগরিকদের আম গাছ, বরই গাছসহ বিভিন্ন ফসলের ক্ষতি করতে থাকেন।

এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও তাদের দেশের নাগরিকরা সাউন্ড গ্রেনেড, ককটেল, তীর-ধনুক দিয়ে আমাদের ওপর হামলা করেন। এসময় ২৫-৩০ জন বাংলাদেশি ও একজন বিজিবি সদস্য আহত হন। কিন্তু পরিস্থিতি শান্ত করেছে বিজিবি।

মান্নান হোসেন নামে আরও একজন স্থানীয় বাসিন্দা বলেন, বিজিবি সীমান্তে অবস্থান নিয়েছিল শূন্যহাতে, কিন্তু বিএসএফের হাতে ছিল সাউন্ড গ্রেনেড। এটা কেমন কথা। বিএসএফের কার্যক্রম দেখে মনে হচ্ছে বাংলাদেশ দখল করে নেবে। সীমান্ত এলাকার মানুষ দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। দেশের জন্য যা করা লাগে আমরা করবো।

আরও পড়ুন

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ডিএমপিতে বিভিন্ন পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদায়ন

বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে উল্লেখ করে মহানন্দা ৫৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভারতীয় ৫০০-৬০০ নাগরিক বাংলাদেশি নাগরিকদের আম গাছের ডাল কেটে দেয়। এতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা, ককটেল ও তীর-ধনুক নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা করে। এতে একজন বিজিবি সদস্য ও ২৫-৩০ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তবে সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।

কে

  • বিজিবি
  • বিএসএফ
  • দুঃখ প্রকাশ
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর
কসবা সীমান্তে বিজিবির ধাওয়ায় পা ভাঙল চোরাকারবারির
কসবা সীমান্তে বিজিবির ধাওয়ায় পা ভাঙল চোরাকারবারির
কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ
কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।