দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সীমান্তের যেসব জায়গায় ভারত কাটাতারের বেড়া দিয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাপ্তাহিক ব্রিফিং এ পররাষ্ট্র মুখপাত্র রফিকুল আলম এসব কথা বলেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র মুখপাত্র।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। কিন্তু সেটি না মেনে লালমনিরহাটসহ তিন হাজার ২৭১ কিলোমিটার স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এমতাবস্থায়, বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন রফিকুল আলম।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টি জানতে চেয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ।
এসময় রোহিঙ্গা ইস্যুতে ভুল তথ্য প্রকাশের জন্য আপত্তি ও উদ্বেগ জানাতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডাকার পাশাপাশি লিখিত বক্তব্য চাওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান মুখপাত্র।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২১ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করবেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এফএইচ/