দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জুলাই অভ্যুত্থানের পর ভারতের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যার্থ হওয়ায় উস্কানিমূলকভাবে বাংলাদেশের হাইকমিশনে হামলা ঘটিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটিকে সাইকো স্যামিটিক ডিজঅর্ডার হিসেব দেখছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে দূতাবাসে হামলা আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন। এ অবস্থায় বৈশ্বিক পরিসরে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি পাব্লিক ডিপ্লোম্যাসির মাধ্যমে ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।
গত সোমবার আগরতলায় বাংলাদেশ মিশনে দলবল নিয়ে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি। বিধ্বস্ত হয় বাংলাদেশ মিশনের নিরাপত্তা বেষ্টনি, ফলকসহ বিভিন্ন স্থাপনা।
জুলাই অভ্যুত্থানের পর নানাভাবে বাংলাদেশ বিরোধী ন্যারেটিভ তৈরি করছে বিজেপিসহ উগ্র হিন্দুত্ববাদি সংগঠনগুলো। বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্টকে রাজনৈতিক হাতিয়ার হিসবে ব্যবহার করছে ভারতের দলগুলো।
তবে দূতাবাসে হামলার ঘটনাকে কোনোভাবে হালকা করে দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাংলাদেশ বিরোধী পুরো ঘটনাকে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয়ের ফল বলে মনে করছেন তারা।
ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশের দূতাবাসকে নিরাপত্তা দেয়া সংশ্লিষ্ট দেশের দায়ীত্ব। বাংলাদশে মিশনে হামলা নিবৃত না বাংলাদশের ব্যপারে তাদের বার্তা হিসেবে দেখেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় হামলার ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়ার ওপর নজর রাখছেন কুটনৈতিক বিশ্লেষকরা।
তবে ভারতের পররাষ্ট্র নীতে প্রতিবেশি দেশগুলোর কাছে ধারবাহিকভাবে হেরে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত বিরোধীতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সেখানকার রাজনৈতিক দলগুলো। সেটি দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।
তবে সংকট সমাধানে আন্তর্জতিক পরিমন্ডলে ভারতের এমন আচরণ তুলে ধরা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কে