দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচারবিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। এছাড়া গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা রেখেছিল।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে আইন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।
টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণমাধ্যমকে কতৃত্ববাদী সরকার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোনো বাইরের শক্তির প্রয়োজন নেই। গণমাধ্যম নিজেই চাইলে নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বক্তব্য রাখেন।
কে