দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশন (ইসি) আগামী তিনদিনের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ক্যাটাগরি করতে নির্দেশনা দিয়েছে । যেসব ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে এমন সব সংশোধনের আবেদন ক্যাটাগরি করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠান।
এতে বলা হয়, কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। জরুরি ভিত্তিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি শেষ করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এ সব আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছে না।
অ