দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অনবদ্য সৃষ্টিকর্মকে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে অনন্য মাধ্যম বলে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজিত ‘নজরুলের শ্যামাসংগীত’ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অমূল্য সৃষ্টিকর্ম। দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণে অনন্য প্ল্যাটফর্ম তার সৃষ্টিকর্ম।
আইজিসিসি পরিচালক ও হাইকমিশনের প্রথম সচিব (রাজনীতি ও সংস্কৃতি) অ্যান ম্যারি জর্জের উপস্থাপনায় অনুষ্ঠানে নজরুলের বিখ্যাত কবিতা আবৃত্তি করেন শিল্পী টিটো মুন্সী। শ্যামাসংগীত পরিবেশন করেন শিল্পী মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয়। মা কালীকে নিয়ে নজরুল শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যেগুলোকে শ্যামাসংগীত বলা হয়।
আরএ