দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৭২ সালের সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ কথা জানান।
তারা বলেন, বাকশালীয় সংবিধান গণঅভ্যুত্থানের পর যেখানে প্রাসঙ্গিক নয়, সেখানে সেই সংবিধানের রাষ্ট্রপতিও বহাল থাকতে পারে না। ৭২ এর সংবিধান বাকশালীয় সংবিধান। গণঅভ্যুত্থানের পর এটি আর প্রাসঙ্গিক নয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিভিন্ন রাজনৈতিক দল সাংবিধানিক দোহায় দিয়ে চুপ্পুকে বহাল রাখতে চায়। কিন্তু আমরা বলে দিতে চাই, যারা গণঅভ্যুত্থানের পক্ষে তারা ৭২ এর সংবিধানের পক্ষে থাকতে পারে না।
এদিকে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, কোনো রাজনৈতিক দল যদি আমাদের জাতীয় ঐক্যে না আসে তাহলে আমরা তাদের বাদ দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে তার সমাধান করব। আমরা এখনো বঙ্গভবনে স্বৈরাচারদের দেখতে পাচ্ছি। আমরা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এই বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি।
অ