দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে এক মাস সময় দিয়ে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে। আর পহেলা নভেম্বর থেকে সুপার শপে অভিযান পরিচালনা করা হবে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদপ্তরে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। সুতরাং এর সঙ্গে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। এটা শুধু অজুহাত হিসেবে সামনে আনা হয়।
৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
অ