দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে দুর্নীতির এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
জানা গেছে, একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়মের অভিযোগে গত ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
অ