দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের আইজি ময়নুল ইসলাম বলেছেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া সব অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।
ময়নুল ইসলাম জানান, এবারের দুর্গাপূজা ছিল চ্যালেঞ্জিং। অনেকেই পূজা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে আমরা শুরু থেকেই আশ্বস্ত করেছি যে, পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। এবারের পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।
আইজিপি আরও বলেন, প্রতিটি ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার সংবিধানে স্বীকৃত। কিছু অপরাধী ছাড়া দেশের মানুষ শান্তিপ্রিয়। পুলিশ শান্তিপ্রিয় মানুষের পাশে থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।
এ সময় আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বনানী পূজামণ্ডপের ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি বসুন্ধরা ও উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজাড়িদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আরএ