দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম এবং তা সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলবে।
বুধবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ নম্বরে অবহিত করা যাবে।
এছাড়া, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
অ