দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এতে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, পুলিশ সদর দপ্তরের মো. জিল্লুর রহমানকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদর দপ্তরের ড. মো. নাজমুল করিম খানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, এসবির মীর আশরাফ আলীকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, রেলওয়ে পুলিশের মো. আবদুল মালেককে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অ