দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কক্সবাজারে ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের (২৩) পিতা-মাতা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সেনাসদরে সাক্ষাৎ করেছেন শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পিতা-মাতা।
এ সময় শহীদ তানজিমের পিতা-মাতা সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সর্বপ্রকার সহযোগিতার অঙ্গীকার করেন।
এ ঘটনায় সাতজনকে আটকের পর চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সেইসঙ্গে চকরিয়া থানায় মামলাও হয়েছে।
অ