দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা চার্টার্ড ফ্লাইটে নিউইয়র্ক যাবেন না। বাণিজ্যিক ফ্লাইটে যাবেন।’
তিনি আরও বলেন, ‘নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই।’
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সে টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করব।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ।’
অ