দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরুর বিষয়টি জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এতে জানানো হয়, কারিগরি ত্রুটি সমাধানের পর রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এর আগে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের উপর ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ার ঘটনায় সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
অ