দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্ন অনিয়মের অভিযোগে উঠেছে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিএনএসবি) বিরুদ্ধে। সংস্থার আজীবন সদস্য মো. আইউব আলী হাওলাদার সমাজসেবা অধিদপ্তরেরর পরিচালক বরারবর অভিযোগ দিলে গেল ফেব্রুয়ারিতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সমাজসেবা অফিসার সাব্বির হোসেন।
অভিযোগ ছিল, সংগঠনের নামে বরাদ্ধ করা প্রায় ১০০ কোটি টাকায় বাণিজ্যিক ভবন নির্মাণ করে আত্মসাৎ করেছে কার্যনির্বাহী পরিষদ। সংস্থার নামে থাকা বিএনএসবি চক্ষু হাসপাতালের নাম পাল্টে ব্যক্তিনামে করা। অযোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া, সংগঠনের টাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ১ কোটি ৭১ লাখ টাকার গাড়ি কেনাসহ ৮টি অভিযোগ।
তদন্ত প্রতিবেদনে যার অধিকাংশ অভিযোগের প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটি। এবং বর্তমান পরিচালনা পরিষদ বাদ দিয়ে প্রশাসক নিয়োগ করা যেতে পারে বলে মতামত দেয়া হয়।
বিএনএসবির আজীবন সদস্য আইউব আলী হাওলাদার জানান, সংস্থাটিতে এই মুহূর্তে প্রশাসক নিয়োগ জরুরি। এ বিষয়ে কর্তৃপক্ষের উচিত শিগগিরই ব্যবস্থা নেয়া। আমরা চাই অন্ধদের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠানটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হোক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান মিসেস ফরহাত হোসেন বলেন, দুয়েকজন স্বার্থান্বেষী লোক এসব কিছু করাচ্ছে। বিভিন্ন আবদার নিয়ে আসলে সেসব আবদার পূরণ না করতে পারলেই তারা ঝামেলা করে। এ সংগঠনটি সুন্দরভাবে চলুক এটা তারা চায় না। কয়েকদিন পরপরই হয়রানি শুরু হয়।
এফএইচ