দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের দুই উর্ধ্বতন কর্মকর্তাকে। তারা হলেন অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও ডিআইজি মো. মোজ্জাম্মেল হক। কৃষ্ণ পদ রায় পুলিশ সদরদপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
এতে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া উভয়ই অবসরজনিত ভাতা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এফএইচ