দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বদলি করা হয়েছে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে।
বুধবার (৩১ জুলাই) রাতে এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান এক আদেশে জানান, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে প্রশাসন এবং গোয়েন্দা (ডিবি) দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আর প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশন্স) হিসেবে বিপ্লব সরকারের স্থলাভিষিক্ত করা হয়েছে।
ডিএমপিতে যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) আছেন ১৬ জন। এর মধ্যে বিসিএস ২০ ব্যাচের দুইজন, ২১ ব্যাচের তিনজন, ২২ ব্যাচের পাঁচজন ও ২৪ ব্যাচের ছয়জন কর্মকর্তা রয়েছেন। বিপ্লব কুমার সরকার বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা।
তিনি ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৩ জুন এ চৌকস পুলিশ কর্মকর্তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। ২০২২ সালের ১৮ অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়।
জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।
এফএইচ