দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শােক প্রত্যাখান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট অ্যাপস ব্যবহার করে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন।
সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে এ কর্মসূচি পালক করতে দেখা যায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষদের। অনেক তারকাকেও প্রোফাইল ছবি পরিবর্তন করতে দেখা গেছে।
সোমবার (৩০ জুলাই) রাতে আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
উল্লেখ্য, সোমবার কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ‘জিম্মি’ করে বিবৃতি আদায়ের প্রতিবাদ, গুম-গ্রেপ্তারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবার নতুন অনলাইনে অভিনব প্রতিবাদী কর্মসূচি দিয়েছেন তারা।
আরএ