• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

মাদকের ভয়ংকর ঝুঁকিতে বাংলাদেশ: রাষ্ট্রপতি

দেশ টিভি ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ০৯:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বৈশ্বিক সমস্যা যা মানব সম্প্রদায়ের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। মাদক উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদকের ভয়ংকর ঝুঁকির মধ্যে রয়েছে। দেশের যুবসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৬ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাংলার তরুণ ও যুবসমাজের রয়েছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, প্রতিবাদ ও মহান মুক্তিযুদ্ধে অগ্রগণ্য ভূমিকা পালনের গৌরবোজ্জ্বল ইতিহাস। নিত্যনতুন মাদকের আবির্ভাব ও অপব্যবহার বৃদ্ধির ফলে এ তারুণ্যের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে আজ।

রাষ্ট্রপতি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পরিবারসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ছোট থেকেই সন্তানদের সৎসঙ্গ ও সুপরামর্শ দিয়ে সচেতন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ঘোষিত দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘দি এভিডেন্স ইজ ক্লিয়ার : ইনভেস্ট ইন প্রিভেনশন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

হয়রানির শিকার হলে তাৎক্ষণিক জানানোর আহ্বান বিএসটিআইয়ের

দুই বছরে পদ্মা সেতুর আয় ১৬০০ কোটি টাকা

‘আন্তর্জাতিক মানসম্পন্ন ডিএনএ ল্যাবরেটরি তৈরি করা হবে’

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কার্যকর প্রয়োগে সমাজের সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং মাদক অপব্যবহারের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহুমাত্রিক নিরোধ কার্যক্রম বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অধিকতর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন। সূত্র : বাসস

কে

  • মাদক
  • বাংলাদেশ
  • ঝুকি
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
মাদক কাণ্ডে যুক্তের বিষয় স্পষ্ট করলেন তানজিন তিশা
মাদক কাণ্ডে যুক্তের বিষয় স্পষ্ট করলেন তানজিন তিশা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।