দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। বারবার আঘাতের পরও ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে দলটি।
রোববার (২৩ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। এদেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যা আমরা প্রমাণ করেছি। ৭৫-এর আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে। কিন্তু ক্ষমতা বদল হয়েছে অস্ত্রের মাধ্যমে এবং ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনই তারা করতে পারেনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি করেছে। তারা জনগণের শক্তি ভুলে গিয়েছিল। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে।
আরএ