দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (১৯ জুন) খুলছে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবে নতুন সময়সূচিতে ৮ ঘণ্টা করে অফিস করতে হবে চাকরিজীবীদের।
গত ৬ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল।
নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। (বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।
জানা যায়, ছুটিতে যারা দূর-দূরান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছেন তারা অনেকেই মঙ্গলবারের মধ্যেই কর্মস্থলে ফিরবেন। বুধবার থেকে শুরু করবেন অফিস। ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে ঈদের আমেজ থাকে। উপস্থিতিও থাকে কিছুটা কম। তাই ধারণা করা হচ্ছে, বুধ ও বৃহস্পতিবার অনেকটাই ঢিলেঢালা থাকবে সচিবালয়। আগামী রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস।
এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।
আরএ