দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে একযোগে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের এ আনন্দ থেকে বাদ পড়েননি কারাগারে বন্দিরাও। ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) তাদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। ঈদের সারাদিন বন্দিদের জন্য থাকছে উন্নত খাবার ও বিনোদনের ব্যবস্থা।
জানা গেছে, কারাবন্দিদের ঈদের দিনের সকাল শুরু হয়েছে মুড়ি-পায়েস খাওয়ার মধ্যে দিয়ে। তাদের জন্য দুপুরে থাকছে পোলাও মাংস ও রাতে ভাত-মাছ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আট হাজারের বেশি বন্দিদের জন্য উন্নত খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে। কারাবন্দিদের ঈদের দিন সকাল শুরু হয়েছে পায়েস ও মুড়ি খাওয়ার মধ্যে দিয়ে। দুপুরে বন্দিরা খাবেন পোলাও, গরুর মাংস, মুরগির ঝাল ফ্রাই ও খাসির মাংস। পাশাপাশি দুপুরে কারাবন্দিদের জন্য রয়েছে কোমল পানীয়, মিষ্টি, লেবু, শসা ও পান-সুপারি। এ ছাড়া রাতে বন্দিরা খাবে সাদা ভাত, রুই মাছ ও ছোলার ডাল।
ঈদের দিন কারাগারে রান্না হওয়া খাবারের পাশাপাশি নিজের বাসাবাড়িতে রান্না করা খাবারও খেতে পারবেন বন্দিরা। ঈদের দিন নিয়ম মেনে স্বজনরা দেখা করতে পারবেন কারাবন্দিদের সঙ্গে। এসময় স্বজনরা বাসাবাড়ি থেকে রান্না করে আনা খাবার কারাবন্দিদের দিতে পারবেন।
এ বিষয়ে জেলার নাশির আহমেদ বলেন, আজ ঈদের দিন বন্দিদের সঙ্গে তাদের স্বজনরা নিয়ম অনুযায়ী দেখা করতে পারবেন। এ ছাড়া স্বজনরা বাসা থেকে রান্না করে বন্দিদের খাবার দিতে পারবেন। এবার ঈদের দিন বন্দিদের বিনোদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের নামাজের পরপরই সকালের দিকে বন্দিদের নিয়ে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিকেলের দিকে বন্দিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হবে।
কে