দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৪ জুন) সকালে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে যান তিনি। সেখানে কাউন্টারে নিজের হাতে পরীক্ষা-নিরীক্ষার বিল পরিশোধ করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করান তিনি।
পরে সরকারপ্রধান হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিচালনা পর্ষদ সদস্য, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা।
এফএইচ