দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিক রঞ্জন সেনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে দুই বছর মেয়াদে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১৩ জুন বা যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে।
রঞ্জন সেন ২০২১ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর প্রথমবার উপ-হাইকমিশনে যোগদান করেন। এরপর দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়। চট্টগ্রামের সন্তান রঞ্জন সেন এর আগে দৈনিক সংবাদ, ইটিভি, এটিএন নিউজ, দেশটিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সাংপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা এই গুণী সাংবাদিক ভারতের আইআইএমসি থেকে ডেভেলপমেন্ট জার্নালিজমে ডিপ্রোমা ডিগ্রি নিয়েছেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টেন ফেলোশিপ সম্পন্ন করেছেন।
এফএইচ