• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

চাকরি নিশ্চিত হয়ে বাংলাদেশিদের ভিসা দেবে আমিরাত

দেশ টিভি ডেস্ক
  ১৩ জুন ২০২৪, ২২:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসাইফ আল হামুদি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউএই। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতি দিয়েছে যে তারা যেসব মানুষ (বাংলাদেশি) নেবে, তারা নিশ্চিত করে নেবে যে তাদের জন্য চাকরি অপেক্ষা করছে। মানে এমনভাবে নেবে না যে লোক নিয়েছে কিন্তু কাজ নেই বা চাকরি নেই।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং আমিরাতের রাষ্ট্রদূত উভয়ই জোর দিয়েছেন যে অবৈধ ইমিগ্রেশন যাতে না হয়। উভয় পক্ষই এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার বিষয়ে একমত।

প্রতিমাসে বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত জানান, প্রতিদিন সংযুক্ত আরব আমিরাত প্রায় এক হাজার ভিসা ইস্যু করছে। যার মধ্যে সরাসরি ৫০০ এবং এজেন্টের মাধ্যমে ৫০০ ভিসা ইস্যু করা হচ্ছে।

শিগগির সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন জানিয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন, তারা (মন্ত্রীরা) বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান করবেন।

রাষ্ট্রদূত বলেন, এরই মধ্যে দুই দেশের মধ্যে খুবই বিস্তৃত এবং গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই, নতুন উচ্চতায় নিতে চাই।

এসময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। এসময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জানান, তার দেশের যেসব মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন তারা এ বিষয়ে আলোচনা করবেন।

কনটেইনার টার্মিনালসহ বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসাইফ আল হামুদি। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার সব সেক্টরে সবকিছু বাস্তবায়নের গতি ত্বরান্বিত করছে। গতি ত্বরান্বিত করতে আমরা সবকিছু করছি।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জানান, তার দেশের একটি কোম্পানি বাংলাদেশের সিভিল এভিয়েশনকে ‘অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস)’ সরবরাহের জন্য অপেক্ষা করছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, এ বিষয়টি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে দায়িত্ব দেন।

এফএইচ

  • প্রধানমন্ত্রী
  • সংযুক্ত আরব আমিরাত
  • রাষ্ট্রদূত
  • সৌজন্য সাক্ষাৎ
এ সম্পর্কিত আরও খবর
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে ঢাকা  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে ঢাকা  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।