দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
দেশ টিভির প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের খবর-
কুমিল্লা
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান বাছির ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াত কলম প্রতীকে ৪৬ হাজার ৭৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মাজহারুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩৭ হাজার ৩১২ ভোট পেয়েছেন ।
এদিকে হোমনা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সদস্য রেহেনা বেগম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০ হাজার ২৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী সিদ্দিকুর রহমান আবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ২৩০ ভোট।
অন্যদিকে চৌদ্দগ্রাম উপজেলায় মো. রহমত উল্লাহ বাবুল উপজেলা আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম গোলাম ফারুক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৭৭ ভোট। রহমত উল্লাহ বাবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলায় খায়রুল হুদা চপল (মোটরসাইকেল প্রতীক) ৩৬১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলে রাব্বি স্মরণ (আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট।
এদিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক ভূইয়া (মোটরসাইকেল প্রতীক) ১২৮৫৩ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদুর রহমান (কাপ পিরিচ প্রতীক) পেয়েছেন ৯৯১৭ ভোট।
অন্যদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এমপি এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভী ( আনারস প্রতীক) ৪১৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কালাম (মোটরসাইকেল প্রতীক) ১৯৩৮৬ ভোট পেয়েছেন।
জামালপুর
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম আনারস প্রতীকে ৪২ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তালেব উদ্দিন দোয়াত কলম প্রতীক পেয়েছেন ১৯ হাজার ১৪৭ ভোট।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিজয়ী হয়েছেন আব্দুল মতিন চৌধুরী। অপর দিকে রায়গঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন শুভন সরকার।
ফেনী
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার কাপ-পিরিচ প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এএসএম সহিদ উল্ল্যাহ মজুমদার পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট।
রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দীন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল মনসুর এবং বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. রেজাউল হক বেসরকারিভাবে নির্বাচিত।
যশোর
যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট।
এফএইচ