দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় অটোরিকশা চলাচলে নিষিদ্ধের প্রতিবাদে চালকদের আন্দোলনের দুদিনের মধ্যে অনুমতি দিয়েছে সরকার। তবে দেশের ২২টি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর সে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, কোথায় কীভাবে চলবে।
এদিকে সোমবার (২০ মে) ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন গণমাধ্যমতে বলেন, সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করা হবে।
এখনও সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি জানিয়ে মহিউদ্দিন বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব, কোথায় চলবে কোথায় চলবে না।
এর আগে সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এফএইচ