দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে লাইনচ্যুত একটি বগি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার (৮ মে) রাত ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনসংলগ্ন এলাকায় লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সুফি নুর মোহাম্মদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। পরে সকাল পৌনে ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে লাইনচ্যুত বগি বগিটি উদ্ধার করা হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কে