• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

দেশ টিভি ডেস্ক
  ০৮ মে ২০২৪, ২৩:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতোমধ্যে অনেক জায়গা থেকে ভোটের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নোয়াখালী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর সূবর্ণচর উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী (আনারস) ৩৭ হাজার ৬৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। তিনি গত তিন মেয়াদে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সর্বমোট ৬১টি কেন্দ্রের ফলাফলে সাবাব চৌধুরী ৭০৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাত ১০টার দিকে নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালকুদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি নির্বাচিত হন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল।

মতলব উত্তরে ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মানিক (আওয়ামী লীগ)। এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজউদ্দিন রিয়াজ নির্বাচিত হন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী।

ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাফর উল্লাহ ভূঞা পেয়েছেন ৭৭৫ ভোট। ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি এ ফলাফল ঘোষণা করেন।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান ও ৫ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি ভোটকেন্দ্রের ২৪৪ বুথে মোট ১ লাখ ৫ হাজার ৬৭১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৯১৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ২৭.৬১ শতাংশ।

চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপে এস এম আনোয়ার হোসেন, সীতাকুণ্ডে আরিফুল ইসলাম রাজু ও মিরসরাই উপজেলায় এনায়েত হোসেন নয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয়ভাবে এ তথ্য পাওয়া গেছে।

দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির ১০ হাজার ৩০২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫২৩ ভোট।

অপরদিকে ঘোড়াঘাট উপজেলায় সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী (আওয়ামী লীগ) ২০ হাজার ৩০৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৬৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সারওয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৮৪ ভোট।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজরিয়া উপজেলায় মনসুর আহমেদ খান জিন্নাহ নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৪৫৩৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম পেয়েছেন ২৩৫৬৯ ভোট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গজারিয়া উপজেলায় ভোটার ছিল ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন।

বান্দরবান

বান্দরবান সদর ও আলীকদম উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বান্দরবান সদরে বিএনপি ঘরানার আব্দুল কুদ্দুস মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত এ কে এম জাহাঙ্গীর আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৬২ ভোট।

ফরিদপুর

ফরিদপুরে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী (আনারস প্রতীক) নিয়ে জেল থেকেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া মধুখালীতে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ ফরিদপুর জসিমউদ্দিন হলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামচুল আলম চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে ৩১৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু (টেলিফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০০৯ ভোট।

মধুখালীতে চেয়ারম্যান পদে বর্তমান ভাইস মোহাম্মদ মুরাদুজ্জামান (দোয়াত-কলম) প্রতীক নিয়ে ২৯৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীকে ১৮৪৮৫ ভোট পেয়েছেন।

এছাড়া চরভদ্রাসনে চেয়ারম্যান পদে আনোয়ার আলী (আনারস) ১৬০১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ টেলিফোন প্রতীক ১০৪৫৪ ভোট পেয়েছেন।

বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লিটন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান টিটু এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ওয়াছিয়া আকতার লুনা নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর

মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে আমাম হোসেন মিলু বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া টিউবওয়েল প্রতীক নিয়ে ২০ হাজার ৬৫২ ভোট পেয়ে বিএম জাহিদ হাসান রাজিব ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং কলস প্রতীক নিয়ে ২০ হাজার ৫৮ভোট পেয়ে মোছা. তকলীমা দ্বিতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ডিপি/

  • উপজেলা পরিষদ নির্বাচনের
  • বিজয়ী
  • নির্বাচিত
এ সম্পর্কিত আরও খবর
‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’
‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’
নির্বাচিত হয়ে এলে বিএনপি একা দেশ চালাবে না, বললেন মির্জা ফখরুল
নির্বাচিত হয়ে এলে বিএনপি একা দেশ চালাবে না, বললেন মির্জা ফখরুল
‘নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত’
‘নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত’
নির্বাচিত হয়েই গঠনতন্ত্র সংস্কারের তাগিদ তাবিথ আউয়ালের 
নির্বাচিত হয়েই গঠনতন্ত্র সংস্কারের তাগিদ তাবিথ আউয়ালের 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।