দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেরানীগঞ্জের কাউটাইলে বিনা মূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যোবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের জনগোষ্ঠির প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল হওয়ায় বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত কেরানীগঞ্জ জেলার কাউটাইল এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৪৩৯ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয় বলে জানান মুনিফ তকি।
এছাড়াও বর্তমানে বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করে উপপরিচালক চিকিৎসা কর্তৃক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের লেমন জুস প্রদান করা হয় বলে যোগ করেন তিনি।
এ সময় উপ-পরিচালক চিকিৎসা সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দীন এমফিল, এমপিএইচ, এএমসিসহ অন্যান্য মেডিকেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এফএইচ