দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবাই যাতে আনন্দিত মনে ঈদ উদযাপন করতে পারে সরকার সে বিষয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব।
সাবের হোসেন চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশদিন চলছে। এ সময় আমাদের সব ধরনের অপকর্ম, সব লোভ লালসা ও নেশাসহ সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে।
তিনি বলেন, মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ। ঈদ আনন্দময় করতে নির্বাচনি এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।
আরএ