দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিঝুঁকি দেশের জন্য অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বাণিজ্যিক ও আবাসিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন হলে ‘অগ্নিঝুঁকি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ফায়ার সেফটি নিশ্চিতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ভবন নির্মাণের সময় অবশ্যই বিল্ডিং কোড মানতে হবে। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের এ বিষয়ে সচেতন হওয়ার জরুরি। শিগগিরই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসবে।
জেডএ