দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ উপলক্ষে ট্রেনে প্রতি বছর ঈদের ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেওয়া হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রির পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে।
জানা গেছে, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।
এবার ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এছাড়া ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছাড়া হবে উত্তরবঙ্গের ৩ থেকে ৪টি ট্রেন।
১১ এপ্রিল ঈদ ধরে যে পরিকল্পনা করা হয়েছে তাতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের টিকিক বিক্রি চলবে। ফিরতি টিকিট বিক্রি হবে ৪ এপ্রিল থেকে।
ঈদুল ফিতরে কবে মিলবে কোন দিনের ট্রেনের টিকিট-
২৫ মার্চ পাওয়া যাবে ৪ এপ্রিলের টিকিট;
২৬ মার্চ পাওয়া যাবে ৫ এপ্রিলের টিকিট;
২৭ মার্চ পাওয়া যাবে ৬ এপ্রিলের টিকিট;
২৮ মার্চ পাওয়া যাবে ৭ এপ্রিলের টিকিট;
২৯ মার্চ পাওয়া যাবে ৮ এপ্রিলের টিকিট;
৩০ মার্চ পাওয়া যাবে ০৯ এপ্রিলের টিকিট;
৩১ মার্চ পাওয়া যাবে-১০ এপ্রিলের টিকিট।
কবে মিলবে কোন দিনের ফিরতি টিকিট-
৪ এপ্রিল পাওয়া যাবে -১৪ এপ্রিলের টিকিট
৫ এপ্রিল পাওয়া যাবে -১৫ এপ্রিলের টিকিট
৬ এপ্রিল পাওয়া যাবে -১৬ এপ্রিলের টিকিট
৭ এপ্রিল পাওয়া যাবে- ১৭ এপ্রিলের টিকিট
৮ এপ্রিল পাওয়া যাবে- ১৮ এপ্রিলের টিকিট
৯ এপ্রিল পাওয়া যাবে - ১৯ এপ্রিলের টিকিট
১০ এপ্রিল পাওয়া যাবে ২০ এপ্রিলের টিকিট।
কে