দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন ভৌত অবকাঠামো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বাহিনীতে সংযোজিত ‘ভি-স্যাটনেট’ যোগাযোগ ব্যবস্থা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দপ্তরে ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা উদ্বোধন করেন তিনি। কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে ১০টার আগে কোস্টগার্ডের সদর দপ্তরে পৌঁছান তিনি।
এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, অনুষ্ঠানে সরকারপ্রধান নবনির্মিত বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মীরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা এবং বিসিজি আউটপোস্ট শাহপরী উদ্বোধন করবেন।
এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভি স্যাটনেট সিস্টেম চালু করা হবে বাহিনীর সদর দপ্তরসহ তিনটি জোনে। এ প্রযুক্তি ছয়টি জাহাজ ও সাতটি স্টেশনেও ভার্চুয়ালি উদ্বোধন করবেন শেখ হাসিনা।
পাশাপাশি বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের প্রধানমন্ত্রী পদক দেবেন। এবার ১০ জন করে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে। মৎস্য সম্পদ রক্ষা, বনজ সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষাসহ নানা কাজ বাহিনীটি করে যাচ্ছে।
জেডএ