দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্তানদের কান্না থামাতে রাজধানী বেইলি রোডে আগুন লাগা ভবনের তৃতীয় তলায় খাবার খেতে যান মা নাজিয়া। সেখানেই দুই সন্তানসহ আগুনে পুড়ে মারা যান তিনি।
জানা যায়, বেইলি রোডে বসবাস করেন আশিক ও নাজিয়া দম্পতি। আশিক ব্যবসায়ী। আশিক তখন বনানীতে নিজ অফিসে ছিলেন। সন্ধ্যায় স্ত্রী নাজিয়া ফোন করে বলেন, ‘বাচ্চা দুইটা কান্না করছে, কী করবো?’ বাচ্চাদের কান্না থামাতে আশিক সন্তানদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে বলেন। বেইলি রোডের আগুন লাগা ভবনের তৃতীয় তলায় ‘খানাস’ রেস্টুরেন্টে যান দুই ছেলে আয়াত (৮) এবং আয়ানকে (৬) নিয়ে খাবার খেতে যান নাজিয়া। এরপর নাজিয়া রাত সাড়ে ১০টার দিকে স্বামী আশিককে ফোনে জানায় রেস্টুরেন্টে আগুন লেগেছে, ছোট ছেলে আয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আর ফোনে কথা বলতে পারেননি।
আগুন নিয়ন্ত্রণে আসলে আয়ানকে সিঁড়িতে পায় স্বজনরা। সেখান থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আর নাজিয়া আর আয়াতের মরদেহ মর্গে নিয়ে যাওয়া হয়।
আশিক আর নাজিয়া ১২ বছর সম্পর্ক। পরে দুইজন বিয়ে করেন। দুই সন্তান নিয়ে সুখের সংসার ছিল। আগুনের ঘটনায় সব শেষ হয়ে গেলো তাদের সাজানো সুখের সংসার।
বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে রাত ৯টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১৩ ইউনিট। এ ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়।
এফএইচ