দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদহে উদ্ধার করা হয়েছে। গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে ওই শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, বৃহস্পতিবার নাদিম বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যার পর বাসায় আসেন। এরপর কাউকে কিছু না বলে তিনি তার রুমে যান। পরে তাকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর দরজা ভেঙে রুমে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এ বিষয়ে রামপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। ঘটনার পর একজন এসআইকে ঘটনা তদন্তে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে তা তদন্তের পর বলা যাবে।
এফএইচ