দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
শনিবার (১৩ জানুয়ারি) ঢাকায় রাশিয়ার দূতাবাস এ তথ্য জানায়।
শেখ হাসিনার উদ্দেশে পাঠানো এক চিঠিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, রাশিয়ান ফেডারেশন সরকার ও আমার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকারপ্রধানের পদে নিয়োগ লাভ করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় অব্যাহতভাবে বিকশিত হচ্ছে।
চিঠিতে মিখাইল মিশুস্তিন আরও বলেন, আমি নিশ্চিত, সরকারি পর্যায়ে চলমান যৌথ কার্যক্রম বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সহায়ক হবে। এটি সম্পূর্ণরূপে রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ পূরণ করবে।
সবশেষে রাশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুস্থতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।
জেডএ