দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এদিকে আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে নগরীর প্রতিটি পয়েন্ট সাজানো হয়েছে বর্ণিল সাজে। করা হয়েছে রাস্তা মেরামত, লাগানো হয়েছে রাস্তার মধ্যখানে বিভিন্ন ধরনের লাইট। জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। নগরী ছেয়ে গেছে নেতাকর্মীদের তোরণ, ফেস্টুন আর ব্যানারে। সমাবেশে ১০ লাখের বেশি লোকসমাগম করার লক্ষ্য আওয়ামী লীগের। এজন্য প্রস্তুত করা হয়েছে মাঠ।
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে যান শেখ হাসিনা। ফলে প্রায় পাঁচ বছর পর শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের নির্বাচনি জনসভা ঘিরে বরিশালে দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তৈরি করা হচ্ছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে বরিশালের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।
এফএইচ