দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৫ সদস্যের একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আইআরআই ও এনডিআইয়ের ১২ সদস্যের কারিগরি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা। তাদের অন্যতম এ ৫ জন বিশ্লেষক।
স্থানীয় সময় শনিবার (২৩ ডিসেম্বর) আইআরআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সদস্যের কারিগরি প্রতিনিধি দলটি বাংলাদেশে ৬ থেকে ৮ সপ্তাহ অবস্থান করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইআরআই ও এনডিআইয়ের যৌথ কারিগরি প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলটি ৭ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন–পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে।
তারা বিভিন্ন ধরনের নির্বাচনি সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এর মধ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি।
এসব সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা পর্যবেক্ষণ ছাড়াও প্রতিনিধি দলটি নির্বাচনি প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনি সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।
এতে উল্লেখ করা হয়, আইআরআই এবং এনডিঅঅই সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
এও