দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত, রাশিয়াসহ ৯টি দেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
সেহেলী সাবরীন বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এ দেশগুলো হলো-ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। এছাড়া আরও কিছু দেশের অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এ দেশগুলো ছাড়াও ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট থেকে পর্যবেক্ষক আসবে।
সেহেলী সাবরীন আরও বলেন, ইইউ’র একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছেন। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।