দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনে এই সাক্ষাতের কথা রয়েছে তার।
শনিবার (১৬ ডিসেম্বর) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাতের সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত থাকেবেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে সিইসি কাজী হাবিবুল আউয়াল বঙ্গভবনে যাবেন।
এর আগে, গত ৯ নভেম্বর নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।