দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে এগুলো অবমুক্ত করেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সকালের দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে নিজে এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী।
তার আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবার শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
জেডএ