দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষেণে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা আসছেন। সবশেষ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় নিশ্চিত করেছে ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লীগ।
রোববার (১০ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
তিনি বলেন ভারত থেকে ৩ জন, জাপান থেকে ১৬ জন এবং ফিলিস্তিন থেকে ৬ জনের প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
সেহেলী সাবরীন জানান, ইইউর এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এছাড়া ওআইসি, আরব লীগ থেকেও পর্যবেক্ষক আসবেন।
এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, নির্বাচন দেখতে পর্যবেক্ষক হিসেবে ১৩১ জন আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। মোট আবেদন করেছেন ১৭৯ জন।
এও